
র্যাবের অভিযানে ১ দশমিক ১২৫ কেজি ইন্ডিয়ান পাওয়ার জেল, ৬টি বৈদ্যুতিক ডেটোনেটর ও ১০টি নন ইলেক্ট্রিক্যাল ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৯ এর গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জের তাহিরপুর এলাকার উত্তরবড়দল এলাকার বারেকটিলা ওয়াচটাওয়ারের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়েছে।
তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে অজ্ঞাতনামাদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে তাহিরপুর থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতগুলো পুলিশে হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল আলিম রানা
মোবাইল : 01600504572
ইমেইল : abdulalimrana15@gmail.com
অফিস : রেডিও সিলেট, উপশহর গার্ডেন টাওয়ার, সিলেট।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ রেডিও সিলেট