ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সশরীরে নেই কোনো স্পটে, আড়ালে থেকে সিলেটে সনির অপরাধ সাম্রাজ্য!. সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত দেশের যে এলাকায় প্রথম দেখা গেল ঈদের চাঁদ স্থানীয় নির্বাচন: থাকছে না দলীয় প্রতীক সিলেটে আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাক ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে জরুরি সতর্কবার্তা সিলেটে নারী ও শিশুকে ছুরির মুখে ছিনতাইয়ের অভিযোগ সিলেটে নারী ও শিশুকে ছুরির মুখে ছিনতাইয়ের অভিযোগ চাঁদনীঘাটে জলাবদ্ধতা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী র‌্যাব ৯ এর অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জের মাদক মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ‘লোকমান আহমেদ’ গ্রেফতার।
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01600504572

দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে
https://www.effectivegatecpm.com/vkriua7f9d?key=825dd33dc81924d6fb964ab591ca240c

রেডিও সিলেটঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় সশস্ত্র ডাকাতির ঘটনায় পুলিশের তাৎক্ষণিক অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, লুটকৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা, মানিব্যাগ, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৬ নম্বর কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের জুবেল আহমেদ ওরফে জুবলা (৩৩), একই উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (২৯), ৪ নম্বর জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া কোঁটাগাঁও এলাকার মো. নাজিম মিয়া (২৫) এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নরাই বাজার এলাকার মো. জাকির হোসেন (৩২)।

সোমবার (১২ জানুয়ারি) জেলা পুলিশের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে কুলাউড়া উপজেলার ৬ নম্বর কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাগানবাড়ি সংলগ্ন পাকা রাস্তায় মো. লাল মিয়া (৪২) দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র ডাকাত তার পথরোধ করে। এ সময় ডাকাতরা লোহার রড ও ধারালো ছুরি দেখিয়ে তাকে মারধর করে এবং তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৬০০ টাকা সম্বলিত মানিব্যাগ ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে তারা একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাসে পালিয়ে যায়।

খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ডাকাত দলের পিছু নেয়। পরে কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকায় অভিযান চালিয়ে একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাস আটক করে চারজন ডাকাতকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি কালো মানিব্যাগসহ নগদ ১ হাজার ৬১০ টাকা, একটি মোটরসাইকেল, চারটি ধারালো ছুরি, একটি লোহার পাইপ, একটি লোহার রড, একটি প্লাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর এক ডাকাতকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জুবেল আহমেদ, দেলোয়ার হোসেন ও নাজিম মিয়ার বিরুদ্ধে পূর্বে ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সশরীরে নেই কোনো স্পটে, আড়ালে থেকে সিলেটে সনির অপরাধ সাম্রাজ্য!.

দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

আপডেট সময় ০৬:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬