ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ অপপ্রচারের বিরুদ্ধে তাহের উদ্দিনের তীব্র প্রতিবাদ ও নিন্দা গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের বিরুদ্ধে চা পাতা আত্মসাতের অভিযোগ: খতিয়ে দেখার আশ্বাস ওসির ফাইল জালিয়াতির জাদুকর ফয়জুর: সিসিক প্রশাসকের দপ্তরে বসেই গড়েছেন সম্পদের পাহাড় ইয়াবা সিদ্দিকের মিনি ক্যাসিনো’ ও ‘তীর সিলনং’ রাজত্ব, সর্বস্বান্ত যুবসমাজ! সশরীরে নেই কোনো স্পটে, আড়ালে থেকে সিলেটে সনির অপরাধ সাম্রাজ্য!. সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত দেশের যে এলাকায় প্রথম দেখা গেল ঈদের চাঁদ স্থানীয় নির্বাচন: থাকছে না দলীয় প্রতীক সিলেটে আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাক
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01600504572

সিলেটের তিন জেলায় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
https://www.effectivegatecpm.com/vkriua7f9d?key=825dd33dc81924d6fb964ab591ca240c

রেডিও সিলেটঃ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি তৈরি করা হয়েছে। ২১ জানুয়ারি রাতে তিনি সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন।সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাজার জিয়ারতের পর বিএনপির চেয়ারম্যান সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক তিনটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এর মধ্যে সিলেটের সমাবেশে সুনামগঞ্জ জেলার নেতা-কর্মীরাও অংশ নেবেন।বিএনপি জানিয়েছে, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সব সময় নির্বাচনী প্রচারণা শুরু করতেন। ঐতিহ্যগতভাবে এবারও বিএনপি সেই ধারাবাহিকতা বজায় রাখছে।তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর। এই সফরের মধ্য দিয়েই তিনি নির্বাচনী প্রচারকাজের সূচনা করবেন।সূত্র জানায়, ২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পরের দিন ২২ জানুয়ারি মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেটে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো প্রস্তুতি শুরু করেছে। দলীয় সূত্রে জানা গেছে, সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী প্রচারণাকেন্দ্রিক এই জনসভায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার বেলা তিনটায় সিলেট নগরের লামাবাজার এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
ট্যাগস
আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

সিলেটের তিন জেলায় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান

আপডেট সময় ০৫:৫৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬