ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ অপপ্রচারের বিরুদ্ধে তাহের উদ্দিনের তীব্র প্রতিবাদ ও নিন্দা গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের বিরুদ্ধে চা পাতা আত্মসাতের অভিযোগ: খতিয়ে দেখার আশ্বাস ওসির ফাইল জালিয়াতির জাদুকর ফয়জুর: সিসিক প্রশাসকের দপ্তরে বসেই গড়েছেন সম্পদের পাহাড় ইয়াবা সিদ্দিকের মিনি ক্যাসিনো’ ও ‘তীর সিলনং’ রাজত্ব, সর্বস্বান্ত যুবসমাজ! সশরীরে নেই কোনো স্পটে, আড়ালে থেকে সিলেটে সনির অপরাধ সাম্রাজ্য!. সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত দেশের যে এলাকায় প্রথম দেখা গেল ঈদের চাঁদ স্থানীয় নির্বাচন: থাকছে না দলীয় প্রতীক সিলেটে আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাক
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01600504572
প্রতীকের সিদ্ধান্তের পর স্থানীয় নির্বাচন : প্রতিমন্ত্রী

  • রেডিও সিলেট
  • আপডেট সময় ০৯:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
https://www.effectivegatecpm.com/vkriua7f9d?key=825dd33dc81924d6fb964ab591ca240c

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার-সংক্রান্ত আইন সংসদে পাস না হওয়া পর্যন্ত মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (৩ মার্চ) সিলেট সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মীর শাহে আলম বলেন, বিগত সরকারের সময় আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় প্রতীক তথা দলীয় প্রতীক ব্যবহার করে নির্বাচন করা হয়েছে এবং সেটা অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারির মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করেছে। তাই এ বিষয়ে স্থায়ী সিদ্ধান্ত নিতে একটি আইনগত ভিত্তি প্রয়োজন। বিষয়টি সংসদে আলোচনা হবে এবং আইন পাসের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন, আইনগত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মন্ত্রণালয় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে না।

আসন্ন স্থানীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নেবে কি না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, যদি নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হয়, তাহলে কারা অংশ নেবেন, তা সরকারের বিবেচ্য বিষয় নয়।

সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়ার জবাবে তিনি বলেন, জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত আসলে ওয়ার্ড পর্যায়েও প্রশাসক দেওয়া হবে।

প্রতিমন্ত্রী সিসিকে চলমান এবং প্রক্রিয়াধীন সব প্রকল্পের নিয়ে আলোচনা করে সিলেটের জলাবদ্ধতা, খাল খননসহ নতুন প্রকল্প গ্রহণের জন্য নির্দেশনা দেন। সেইসঙ্গে সুরমা নদী এবং ছড়া বা খালের প্রকল্প নতুন করে উপস্থাপন করলে মন্ত্রণালয় থেকে একনেক বা প্ল্যানিং কমিশনে পাঠিয়ে দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী এক দিনের সফরে সকালে সিলেটে পৌঁছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box
ট্যাগস
আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

প্রতীকের সিদ্ধান্তের পর স্থানীয় নির্বাচন : প্রতিমন্ত্রী

প্রতীকের সিদ্ধান্তের পর স্থানীয় নির্বাচন : প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬