ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ অপপ্রচারের বিরুদ্ধে তাহের উদ্দিনের তীব্র প্রতিবাদ ও নিন্দা গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের বিরুদ্ধে চা পাতা আত্মসাতের অভিযোগ: খতিয়ে দেখার আশ্বাস ওসির ফাইল জালিয়াতির জাদুকর ফয়জুর: সিসিক প্রশাসকের দপ্তরে বসেই গড়েছেন সম্পদের পাহাড় ইয়াবা সিদ্দিকের মিনি ক্যাসিনো’ ও ‘তীর সিলনং’ রাজত্ব, সর্বস্বান্ত যুবসমাজ! সশরীরে নেই কোনো স্পটে, আড়ালে থেকে সিলেটে সনির অপরাধ সাম্রাজ্য!. সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত দেশের যে এলাকায় প্রথম দেখা গেল ঈদের চাঁদ স্থানীয় নির্বাচন: থাকছে না দলীয় প্রতীক সিলেটে আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাক
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01600504572

সিলেটে নারী ও শিশুকে ছুরির মুখে ছিনতাইয়ের অভিযোগ

  • রেডিও সিলেট
  • আপডেট সময় ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
https://www.effectivegatecpm.com/vkriua7f9d?key=825dd33dc81924d6fb964ab591ca240c

সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় এক নারী ও তার শিশুসন্তানকে ছুরির ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী হোসাইন আহমদ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে সকাল সাড়ে ৮টার দিকে চাঁন্দাই পশ্চিম পাড়া পিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
হোসাইন আহমদের স্ত্রী শামিমা নাসরিন তাদের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি মাদরাসায় যাওয়ার পথে আক্তার মিয়ার ঘরের সামনে পৌঁছালে একটি মোটর সাইকেলে করে দুই যুবক সেখানে আসে।

অভিযোগে বলা হয়, মোটরসাইকেল থেকে নেমে একজন যুবক শিশুটির গলায় ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে এবং অপরজন নারীর গলা চেপে ধরে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ছিনতাইকারীরা নারীর গলা থেকে একটি স্বর্ণের চেইন এবং কান থেকে দুই জোড়া স্বর্ণের রিং নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর নারী ও শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও অভিযোগে বলা হয়েছে।

এই ঘটনার পর সিলাম এলাকায় আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন আমরা ফুটেজ সংগ্রহ করছি, ছিনতাইকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

সিলেটে নারী ও শিশুকে ছুরির মুখে ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬