ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ অপপ্রচারের বিরুদ্ধে তাহের উদ্দিনের তীব্র প্রতিবাদ ও নিন্দা গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের বিরুদ্ধে চা পাতা আত্মসাতের অভিযোগ: খতিয়ে দেখার আশ্বাস ওসির ফাইল জালিয়াতির জাদুকর ফয়জুর: সিসিক প্রশাসকের দপ্তরে বসেই গড়েছেন সম্পদের পাহাড় ইয়াবা সিদ্দিকের মিনি ক্যাসিনো’ ও ‘তীর সিলনং’ রাজত্ব, সর্বস্বান্ত যুবসমাজ! সশরীরে নেই কোনো স্পটে, আড়ালে থেকে সিলেটে সনির অপরাধ সাম্রাজ্য!. সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত দেশের যে এলাকায় প্রথম দেখা গেল ঈদের চাঁদ স্থানীয় নির্বাচন: থাকছে না দলীয় প্রতীক সিলেটে আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাক
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01600504572

সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
https://www.effectivegatecpm.com/vkriua7f9d?key=825dd33dc81924d6fb964ab591ca240c

রেডিও সিলেটঃ

আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সেখানে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি।শনিবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।’ভোটের প্রচারের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপি চেয়ারম্যান।জানা যায়, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। এর অংশ হিসেবে তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করবেন। পরে সিলেট থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন।এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেওয়ার পর তিনি শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন। ঐতিহ্যগতভাবেই হযরত শাহজালাল (রা.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনী প্রচারণা শুরু করে বিএনপি।এর আগে শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিতের কথা জানানো হয়। সেই সঙ্গে এদিন দলের চেয়ারম্যানের দায়িত্বভার নেন তারেক রহমান।বৈঠক শেষে এ বিষয়ে জানানোর পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সফরের নতুন সময়সূচি জানানো হবে

Facebook Comments Box
ট্যাগস
আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

আপডেট সময় ১২:৫৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬