ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ অপপ্রচারের বিরুদ্ধে তাহের উদ্দিনের তীব্র প্রতিবাদ ও নিন্দা গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের বিরুদ্ধে চা পাতা আত্মসাতের অভিযোগ: খতিয়ে দেখার আশ্বাস ওসির ফাইল জালিয়াতির জাদুকর ফয়জুর: সিসিক প্রশাসকের দপ্তরে বসেই গড়েছেন সম্পদের পাহাড় ইয়াবা সিদ্দিকের মিনি ক্যাসিনো’ ও ‘তীর সিলনং’ রাজত্ব, সর্বস্বান্ত যুবসমাজ! সশরীরে নেই কোনো স্পটে, আড়ালে থেকে সিলেটে সনির অপরাধ সাম্রাজ্য!. সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত দেশের যে এলাকায় প্রথম দেখা গেল ঈদের চাঁদ স্থানীয় নির্বাচন: থাকছে না দলীয় প্রতীক সিলেটে আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাক
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01600504572

গণভোটে জনসচেতনতায় যে নির্দেশনা দিলো মাদরাসা অধিদপ্তর

https://www.effectivegatecpm.com/vkriua7f9d?key=825dd33dc81924d6fb964ab591ca240c

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশের সর্বত্র প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাদরাসাগুলোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়। চিঠিটি সব সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ি প্রধানদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় জানা যায়, গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রচারিত লিফলেটের বক্তব্য ও বাংলাদেশ নির্বাচন কমিশন-এর তথ্য কণিকা-৯ এ বর্ণিত তথ্য সংবলিত স্ট্যান্ডিং ব্যানার তৈরি করে মাদরাসা প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ অফিসের দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন; প্রতিষ্ঠান প্রধানরা নির্বাচন কমিশন হতে সরবরাহকৃত তথ্যাদিযুক্ত ড্রপডাউন ব্যানার শিক্ষাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন; গণভোট বিষয়ে গণসচেতনতা তৈরি ও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে গণভোটের উদ্দেশ্য, সময় ও ভোট প্রদানের নিয়ম তুলে ধরে প্রতিষ্ঠান প্রধানরা ব্যানার, ফেস্টুন, লিফলেটের মাধ্যমে সংশ্লিষ্ট মাদরাসায় প্রচারের ব্যবস্থা করবেন।

এ ছাড়া প্রতিষ্ঠান প্রধানরা অভিভাবক সমাবেশ বা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অন্যান্য অনুষ্ঠান বা আয়োজনে গণভোট বিষয়ে সচেতনতা সংক্রান্ত বার্তা উপস্থাপন করবেন এবং শিক্ষার্থীদের মাধ্যমে গণভোট বিষয়ে পরিবারে সঠিক তথ্য পৌঁছাতে উদ্যোগ নেবেন; প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট মাদরাসার ফেসবুক পেজ বা নোটিশ বোর্ডে গণভোট বিষযে জনসচেতনতামূলক তথ্য প্রচার করবেন।

এ নির্দেশনার ধারাবাহিকতায় সংযুক্ত লিফলেট দুটি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় বা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে অথবা এক পাতায় উভয় পৃষ্ঠায় মুদ্রণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

গণভোটে জনসচেতনতায় যে নির্দেশনা দিলো মাদরাসা অধিদপ্তর

আপডেট সময় ০৬:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬