ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে নারী ও শিশুকে ছুরির মুখে ছিনতাইয়ের অভিযোগ সিলেটে নারী ও শিশুকে ছুরির মুখে ছিনতাইয়ের অভিযোগ চাঁদনীঘাটে জলাবদ্ধতা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী র‌্যাব ৯ এর অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জের মাদক মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ‘লোকমান আহমেদ’ গ্রেফতার। সিসিকে নিয়োগ জালিয়াতি: সতর্কবার্তা জারি করলেন প্রশাসক সিলেট থেকে শুরু হবে নতুন কুঁড়ি স্পোর্টস : প্রধানমন্ত্রী সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের অভিযানে ১০ কিশোরকে আটক প্রতীকের সিদ্ধান্তের পর স্থানীয় নির্বাচন : প্রতিমন্ত্রী সিলেটে র‍্যাবের অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার সিলেট-২ আসনের ধানের শীষের প্রার্থী ইলিয়াস পত্নী লুনার বিজয়
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01600504572
সিসিকে নিয়োগ জালিয়াতি: সতর্কবার্তা জারি করলেন প্রশাসক

  • রেডিও সিলেট
  • আপডেট সময় ০৭:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন পদে জনবল নিয়োগের প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা আদায়ের এই অপচেষ্টার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিসিক প্রশাসক আন্দুল কাইয়ুম চৌধুরী।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পর এক বিশেষ বার্তায় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রশাসক স্পষ্ট জানিয়েছেন যে, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনে কোনো ধরনের জনবল নিয়োগ কার্যক্রম চলমান নেই। ফলে সিসিকে চাকরির বিনিময়ে অর্থ লেনদেনের কোনো সুযোগ বা বৈধতা নেই। একটি অসাধু চক্র ভুয়া আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এই প্রতারণার ফাঁদ পেতেছে।

নাগরিকদের উদ্দেশ্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিটি কর্পোরেশনের নামে বা আমার নাম ব্যবহার করে কেউ যদি নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করে, তবে তা সম্পূর্ণ জালিয়াতি। এ ধরনের প্রলোভনে কেউ যেন পা না দেন।”

সিসিক প্রশাসক আরও জানান যে, নিয়োগ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি শুধুমাত্র সিটি কর্পোরেশনের দাপ্তরিক ওয়েবসাইট ও জাতীয় দৈনিকগুলোতে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রকাশ করা হয়। তাই কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর প্ররোচনায় পড়ে আর্থিক লেনদেন না করার জন্য তিনি কঠোরভাবে সতর্ক করেছেন।

প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো সন্দেহভাজন তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সিলেটে নারী ও শিশুকে ছুরির মুখে ছিনতাইয়ের অভিযোগ

সিসিকে নিয়োগ জালিয়াতি: সতর্কবার্তা জারি করলেন প্রশাসক

সিসিকে নিয়োগ জালিয়াতি: সতর্কবার্তা জারি করলেন প্রশাসক

আপডেট সময় ০৭:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬