ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ অপপ্রচারের বিরুদ্ধে তাহের উদ্দিনের তীব্র প্রতিবাদ ও নিন্দা গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের বিরুদ্ধে চা পাতা আত্মসাতের অভিযোগ: খতিয়ে দেখার আশ্বাস ওসির ফাইল জালিয়াতির জাদুকর ফয়জুর: সিসিক প্রশাসকের দপ্তরে বসেই গড়েছেন সম্পদের পাহাড় ইয়াবা সিদ্দিকের মিনি ক্যাসিনো’ ও ‘তীর সিলনং’ রাজত্ব, সর্বস্বান্ত যুবসমাজ! সশরীরে নেই কোনো স্পটে, আড়ালে থেকে সিলেটে সনির অপরাধ সাম্রাজ্য!. সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত দেশের যে এলাকায় প্রথম দেখা গেল ঈদের চাঁদ স্থানীয় নির্বাচন: থাকছে না দলীয় প্রতীক সিলেটে আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাক
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01600504572

র‍্যাব-৯ এর অভিযানে চুনারুঘাটে ২১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
https://www.effectivegatecpm.com/vkriua7f9d?key=825dd33dc81924d6fb964ab591ca240c

রেডিও সিলেটঃ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে ২১ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৩৫ মিনিটে র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল চুনারুঘাট থানাধীন সাদ্দাম বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাফটার হাওর এলাকায় জালাল মিয়ার বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দলটি সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করলে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২১ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জালাল মিয়া (৪০), চুনারুঘাট উপজেলার হাফটার হাওর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করে তাকে এবং উদ্ধারকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, র‍্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের শুরু থেকেই মাদক উদ্ধারসহ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
ট্যাগস
আপলোডকারীর তথ্য

দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

র‍্যাব-৯ এর অভিযানে চুনারুঘাটে ২১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৭:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬